মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ( আইএইএ) মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছে।
আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, সংঘাত আরো বাড়লে মধ্যপ্রাচ্যে তেজস্ক্রিয়তার ঝুঁকি তৈরি হতে পারে, তাই সব পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।
সংস্থাটি জানায়, সর্বশেষ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে যে ইরানে পারমাণবিক উপাদান সংরক্ষিত রয়েছে এমন কোনো স্থাপনায় ক্ষতি হয়নি। ফলে বর্তমানে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই।
তবে মধ্য ইরানের ইসফাহান শহরের নাতানজ পারমাণবিক স্থাপনার কাছাকাছি দুটি ভবনে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। যদিও সংস্থাটি বলছে, সেখানে অতিরিক্ত কোনো বড় ধরনের প্রভাব বা পারমাণবিক ঝুঁকি শনাক্ত হয়নি।
আইএইএ আরো জানিয়েছে, ইরানের অন্যান্য পারমাণবিক স্থাপনা—যেমন দক্ষিণ-পূর্বাঞ্চলের বুশেহর পারমাণবিক কেন্দ্রেও কোনো ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছে IAEA এবং তারা বলছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি এড়াতে সব পক্ষের সংযত আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

