গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহতে শহরে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
আরবি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শহরটিতে চালানো এই ড্রোন হামলার পর আহতদের আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, হামলায় অন্তত একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হ
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন। এছাড়া আগের একটি ইসরাইলি হামলায় আহত আরও এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর আলজাজিরার।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত বছর তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ১,২২২ জন ফিলিস্তিনি নিহত এবং ৪,০৫৩ জন আহত হয়েছেন। তারা আরও জানায়, এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয় উল্লেখ করেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৭৩,৩৪৯ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ১,৭৪,১৬২ জন। তারা আরও যোগ করে, ভবন ধসে আরও একজনের মৃত্যুর ফলে ভবন ধসে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


