ইরানের মধ্যাঞ্চলীয় শহর নাজাফাবাদে মার্কিন-ইসরাইলি বাহিনী একবার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর উদ্ধার করতে আসা লোকজনকে লক্ষ্য করে দ্বিতীয়বার (ডাবল-ট্যাপ) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনকারী এ হামলায় ২০ জনেরও বেশি নিহত এবং আরো ৫০ জন আহত হয়েছেন। খবর আলজাজিরার।
বিজ্ঞাপন
প্রতিবেদনটিতে এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, শহরটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার পর জরুরি বিভাগের কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের সরিয়ে নেওয়ার কাজ করছিলেন, কয়েক মিনিট পর একই স্থানে দ্বিতীয় আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

