ইরানে দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয়

আমার দেশ অনলাইন

ইরানে দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয়
Iran US

ইরানের রাজধানী তেহরানসহ আশপাশের এলাকায় গত রাতভর দফায় দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর বৃহস্পতিবার ভোরে তেহরানের বিভিন্ন অংশে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করেছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, সেমনান বিমানবন্দরেও হামলা হয়েছে। তবে সেমনানের কোনো শহর বা গ্রামের আবাসিক এলাকায় হামলা হয়নি।

বিজ্ঞাপন

দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পূর্ব ও পশ্চিম তেহরানসহ বেশ কয়েকটি এলাকায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

রাজধানীর দক্ষিণ-পূর্বে অবস্থিত পারচিন ও পাকদাশতের আশপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পৃথকভাবে পাকদাস্তের গভর্নরও শহরটিতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনাগুলো ঘটল। পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত বন্ধ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতাকাঠামো থাকলেও দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা/আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন