ইরাকের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
সোমবার রাতে ইরাকের পবিত্র শহর নাজাফে এ মন্তব্য করেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ তার বক্তব্য প্রকাশ করেছে।
আরাগচি বলেন, ‘সৌভাগ্যক্রমে ইরাকি সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক বর্তমানে সর্বোত্তম অবস্থায় রয়েছে।’
তিনি আরো বলেন, সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরে দুই দেশের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তেহরান ও বাগদাদের সহযোগিতা শুধু রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। অভিন্ন বিভিন্ন ইস্যুতে সমন্বিত অবস্থানের পাশাপাশি অর্থনীতি ও নিরাপত্তা খাতেও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে ইরান ও ইরাকের ঘনিষ্ঠ সম্পর্ককে অঞ্চলটির কূটনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

