চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে রবিউল হাসান বাবু (১৪) নামের এক স্কুল শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা ইমাম উদ্দিন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল হাসান বাবু ওই এলাকার সোলাইমান বাবুলের একমাত্র সন্তান। সে চকরিয়া সিটি মডেল স্কুলের শিক্ষার্থী ছিল। চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতেই অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় রবিউল হাসান বাবু। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী রবিউল হাসানকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্টে একমাত্র সন্তানকে হারিয়ে সোলাইমান বাবুলের পরিবারে চলছে শোকের মাতম।

বিজ্ঞাপন

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন