ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর বিশ্ব বাজারে তেলের দামে বড় প্রভাব পড়েছে। বিশেষত হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ইরানের বাধা, অন্যদিকে ইরানের গ্যাস ক্ষেত্রে হামলার পর উপসাগরের চারটি দেশের ভিন্ন ভিন্ন তেল-গ্যাস ক্ষেত্রে ইরানের পাল্টা হামলার বাজার পুরোই অস্থির হয়ে উঠেছে। খবর আলজাজিরার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে ব্রেন্ট ক্রুডের ফিউচার দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে গেছে, যা এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে গ্যাসের দামও প্রায় ৩০ শতাংশ বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বন্ধ থাকলে জ্বালানির দাম আরও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।
তেলবাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হারি আল-জাজিরাকে বলেন, মধ্যপ্রাচ্যের মানদণ্ড তেল যেমন ওমান ও দুবাই ক্রুড এরই মধ্যে ১৫০ ডলারের সীমা অতিক্রম করেছে। ফলে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট না হলেও ২০০ ডলার এখন আর দূরের নয়। তিনি আরও বলেন, এখন থেকে তেলের দাম কতটা বাড়বে, তা প্রায় পুরোপুরি নির্ভর করছে হরমুজ প্রণালি কতদিন বন্ধ থাকে তার ওপর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

