আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১২৪ ক্ষেপণাস্ত্র, ২০৩ ড্রোন ভূপাতিত করার দাবি বাহরাইনের

আমার দেশ অনলাইন

১২৪ ক্ষেপণাস্ত্র, ২০৩ ড্রোন ভূপাতিত করার দাবি বাহরাইনের
ছবি: সংগৃহীত।

ইরানে যক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিতে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইরান। এ পরিস্থিতিতে বাহরাইন তার দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ১২৪টি ক্ষেপণাস্ত্র ও ২০৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইরান একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, তবে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

পারস্য উপসাগরের ছোট এই দেশটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ইউএস নেভির ফিফথ ফ্লিটের সদরদপ্তর আতিথ্য দেয়। এ কারণে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকেই বাহরাইন ইরানি হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...