আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৯

আমার দেশ অনলাইন

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৯
ছবি: সংগৃহীত

ইসরাইলের বেইত শেমেশ শহরে ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জন হয়েছে।

রোববার চালানো এই হামলায় আরো ২৭ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরাইলের জরুরি পরিষেবা।

বিজ্ঞাপন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর রোববার ইসরাইলের বেইত শেমেশ এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। ছবি: এএফপি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর রোববার ইসরাইলের বেইত শেমেশ এলাকায় উদ্ধার তৎপরতা চলছে। ছবি: এএফপি

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এর আগে, নিহতের সংখ্যা ছয়জন ছিল বলে জানিয়েছিল দেশটির জরুরি চিকিৎসা সার্ভিসের মেগান ডেভিড এডম (এমডিএ)।

আহত ২৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির জরুরি চিকিৎসা সার্ভিস।

এমডিএ জানিয়েছে, তাদের মধ্যে দুইজন গুরুতর আহত, তিনজন মাঝারি আঘাত পেয়েছেন এবং ১৮ জন স্বল্প আঘাত পেয়েছেন। আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। সূত্র: আলজাজিরা, বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন