ইউক্রেন-রাশিয়ার যুদ্ধক্ষেত্র ইউরোপ ছাড়িয়ে আফ্রিকার মরুভূমিও

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধক্ষেত্র ইউরোপ ছাড়িয়ে আফ্রিকার মরুভূমিও

ইউক্রেন ও রাশিয়ার সংঘাত শুধু পূর্ব ইউরোপের মানচিত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। এই যুদ্ধ এখন আফ্রিকার সাহারা মরুভূমি, মধ্যপ্রাচ্য, এমনকি বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা খাতকে বিপর্যস্ত করতে কিয়েভ, জাপোরিঝিয়া, দিনিপ্রো, ক্রিভি রিহ ও ওডেসার বিভিন্ন কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া।

ইউক্রেনের বাহিনী তাদের চার বছরের যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাশিয়ার বৈশ্বিক প্রভাব ও সামরিক ভিত্তি দুর্বল করার কৌশল গ্রহণ করেছে। এমনকি পূর্ব ইউরোপের বাইরে আফ্রিকার সাহেল অঞ্চলসহ উত্তর মালির তীব্র প্রতিকূল পরিবেশে অবস্থান করছে ইউক্রেনের বিশেষ সামরিক দল।

বিজ্ঞাপন

আফ্রিকার খনিজসমৃদ্ধ সাহেল অঞ্চলে একটি শক্তিশালী পক্ষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে রাশিয়া। রাশিয়ার সমর্থনপুষ্ট আফ্রিকা কর্পসের বিরুদ্ধে লড়ার জন্য অঞ্চলটিতে তাদের সহায়তা করছে ইউক্রেন। মালি ছাড়াও সুদান, লিবিয়া, চাদ, নাইজার ও বুরকিনা ফাসোর সৈন্যদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেন সেনারা। চলতি বছরের শুরুতে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর আক্রমণ শুরু করলে ইউক্রেন মধ্যপ্রাচ্যের অন্তত পাঁচটি দেশে সামরিক বিশেষজ্ঞ পাঠায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন