৩ ইসরাইলির ওপর নিউজিল্যান্ডের নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

৩ ইসরাইলির ওপর নিউজিল্যান্ডের নিষেধাজ্ঞা
উইনস্টন পিটার্স। ছবি : সংগৃহীত

ইসরাইলের তিন ‘চরমপন্থি অভিবাসীর’ (সেটলার) ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে নিউজিল্যান্ড।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

নিষেধাজ্ঞার আওতায় আসা তিন ইসরাইলি হলেন—ইতামার ইয়েহুদা লেভি, হারেল ডেভিড লিবি ও এলিয়াভ লিবি।

এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, এই তিন ব্যক্তি ‘সহিংসতার মাধ্যমসহ বিভিন্ন উপায়ে পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণে সক্রিয়ভাবে কাজ করেছেন।’

তিনি আরো বলেন, ‘এসব ব্যক্তির কর্মকাণ্ড ইসরাইলি ও ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি এবং এই অঞ্চলকে আরো সংকটের দিকে ঠেলে দিচ্ছে।’

ফিলিস্তিনিদের জন্য একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করাই নিউজিল্যান্ডের নীতি বলেও বিবৃতিতে পুনর্ব্যক্ত করেন তিনি।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন