ইসরাইলের বিতর্কিত গণমাধ্যম আইন স্থগিত করল দেশটির আদালত

ইসরাইলের বিতর্কিত গণমাধ্যম আইন স্থগিত করল দেশটির আদালত
Israel

ইসরাইলের বিতর্কিত নতুন গণমাধ্যম সংস্কার আইনের ওপর একটি সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির ‘হাইকোর্ট অব জাস্টিস’। গত সপ্তাহে ইসরাইলি পার্লামেন্ট নেসেট ভেঙে যাওয়ার ঠিক আগমুহূর্তে এই ব্যাপক পরিবর্তনধর্মী বিলটি পাস করা হয়েছিল।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, আদালতের এই আদেশের ফলে অবিলম্বে কার্যকর হওয়ার কথা ছিল এমন কিছু ধারা সাময়িকভাবে স্থগিত করা হলেও পুরো আইনটি পুরোপুরি বাতিল বা স্থগিত করা হয়নি।

‘দ্য টাইমস অব ইসরাইল’-এর প্রতিবেদন অনুযায়ী, এই নতুন আইনের মাধ্যমে ইসরাইলের সম্প্রচারমাধ্যম এবং সংবাদ খাতের ওপর সরকারের নিয়ন্ত্রণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। কারণ, এই আইনে দীর্ঘদিন ধরে চলে আসা স্বাধীন নজরদারিব্যবস্থা, সাংবাদিকদের ন্যূনতম পেশাগত মানদণ্ড, মূল অনুষ্ঠান বা প্রডাকশনে বিনিয়োগের বাধ্যবাধকতা এবং গণমাধ্যমের মালিকানাসংক্রান্ত বিধিনিষেধগুলো তুলে দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: আলজাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন