মিশরের পর্যটননগরী শারম আল-শেখের উত্তর-পূর্বাঞ্চলে ৫.৬ মাত্রার একটি মধ্যম মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
বিজ্ঞাপন
সোমবার ভোরে আঘাত হানা এই ভূ-কম্পনের তীব্রতা রাজধানী কায়রোসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্পষ্টভাবে অনুভূত হয়।
চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, স্থানীয় সময় সোমবার শেষ রাত ৩টার দিকে (গ্রিনিচ সময় রাত ১২টা) ভূমিকম্পটি সংঘটিত হয়। এটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
এদিকে মিশরের রেড ক্রিসেন্ট জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


