আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার নাগরিককে সরিয়ে নিয়েছে ইতালি

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার নাগরিককে সরিয়ে নিয়েছে ইতালি
ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২০ হাজার ইতালীয় নাগরিককে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। খবর আলজাজিরার

তিনি জানান, উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া ইতালীয় নাগরিকদের সহায়তায় গালফ টাস্ক ফোর্সের ২০০ কর্মকর্তা দিনরাত কাজ করেছেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থান থেকে ইতালীয় নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন