নারী এশিয়া কাপ

সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী দল। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টাইগ্রেসরা। শেষ চারে নিগার সুলতানাদের প্রতিপক্ষ হারমানপ্রীত করের ভারত।

বিজ্ঞাপন

গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৯ উইকেটে ৬৯ রানে থামে আরব আমিরাত।

দুবাইয়ের ধীরগতির পিচে দুদলের কোনো ব্যাটারই তেমন সুবিধা করতে পারেননি। বাংলাদেশের হয়ে দলীয় সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন আক্তার। তার ব্যাটে চেপেই কোনোরকমে তিন অঙ্ক ছুঁতে পারে বাংলাদেশ। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন নিগার সুলতানা জ্যোতি।

স্বাগতিকদের হয়ে ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন সুরাকশা কোটে।

ছোট লক্ষ্য পেয়েও তেমন সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। রাবেয়া-নাহিদাদের ঘূর্ণির সামনে তেমন সুবিধাই করতে পারেনি দলটি। কেবল দুই ব্যাটার- হিনা হোচান্দানি (১৮) এবং তীর্থ সতীশ (১১) দুই অঙ্ক ছুঁতে পেরেছেন।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রাবেয়া খান। দুটো করে উইকেট পেয়েছেন মারুফা আক্তার এবং নাহিদা আক্তার।

২০১৮ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। শ্রীলঙ্কার পেছনে থেকে ‘বি’ গ্রুপে রানার্সআপ হয়ে নিগার সুলতানার দল আগামীকাল বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। অন্য সেমিফাইনালে আগামী শুক্রবার পাকিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ নারী দল: ১০৩/৭, ২০ ওভার (নিগার সুলতানা ২৩, শারমিন আখতার ৩৮, সুরাকশা কোটে ৩/১১)।

সংযুক্ত আরব আমিরাত নারী দল: ৬৯/৯, ২০ ওভার (হীনা হোচান্দানি ১৮, রাবেয়া খাতুন ৩/১৪, নাহিদা আক্তার ২/১৮, মারুফা আক্তার ২/৯)

ফল: বাংলাদেশ ৩৪ রানে জয়ী।

ম্যাচসেরা: নাহিদা আক্তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন