আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজে আগুন

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে জাহাজে আগুন
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালীর কাছে একটি জাহাজে অজ্ঞাত কোনো প্রজেক্টাইলের আঘাত লেগে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। খবর আলজাজিরার

সংস্থাটি জানায়, তারা এমন একটি প্রতিবেদন পেয়েছে যেখানে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে একটি জাহাজে অজানা বস্তু নিক্ষেপ করা হয়, যার ফলে জাহাজে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন

সাম্প্রতিক দিনগুলোতে ওই এলাকায় একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। বিশেষত ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ রাখার পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। এতে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে গেছে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম প্রকাশ্য বক্তব্যে মোজতবা খামেনি বলেছেন, ‘হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অব্যাহত রাখতে হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন