আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত।

বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। প্রতিবেদন অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাহরাইনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ঘাঁটি এবং কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথাও জানায়, যেখানে মার্কিন ও ব্রিটিশ বাহিনী অবস্থান করছে।

উল্লেখ্য, চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরান এর আগেও পারস্য উপসাগরীয় বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। বিশেষ করে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর অতীতে হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

সূত্র: আলজাজরিা

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...