সাতক্ষীরার শ্যামনগরে মোবাইল টাওয়ার থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার বংশীপুর মোড়ের রবি সিম কোম্পানির টাওয়ার থেকে পড়ে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ওই যুবকের নাম মাছুম গাজী (২৭)। তিনি পশ্চিম বংশীপুর গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে আকস্মিকভাবে রাস্তার ওপরে কিছু একটা পড়ার আওয়াজ পেয়ে তারা ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে মাছুমের লাশ পড়ে থাকতে দেখেন। কোনো এক সময় মাছুম রবি সিম কোম্পানির টাওয়ারে ওঠেন। পরে সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান।
তবে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ছেলেটি মানসিক রোগী বলে অবগত হয়েছি। হয়তো টাওয়ারে উঠে আর নামতে না পেরে লাফিয়ে পড়ে মারা গেছেন তিনি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

