ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফোন করে ইরানের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন। খবর আলজাজিরার। আমিরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে ম্যাক্রোঁ কাতারসহ অঞ্চলের অন্যান্য দেশের ওপর ইরানের হামলার তীব্র নিন্দা জানান।
তিনি হামলার মুখে কাতারের প্রতি ফ্রান্সের পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং কাতারের সশস্ত্র বাহিনী দেশের ভেতরে বসবাসকারী মানুষ—যাদের মধ্যে ফরাসি নাগরিকরাও রয়েছেন—তাদের সুরক্ষায় যে কার্যকর ভূমিকা রাখছে তার প্রশংসা করেন।
বিবৃতিতে আরো বলা হয়, দুই নেতা গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা ও নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।
এ ছাড়া তারা উত্তেজনা কমানো এবং পরিস্থিতি সমাধানে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

