আজান-কিরাতসহ ৭ প্রতিযোগিতায় বিজয়ী ৭০ জন পেলেন পুরস্কার

আজান-কিরাতসহ ৭ প্রতিযোগিতায় বিজয়ী ৭০ জন পেলেন পুরস্কার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এমপি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের সদস্য মুফতি শরীফ উল্লাহ ও মুফতি মনির হোসেন কাসেমী। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক রফিক উল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও প্রকল্প পরিচালক, প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রী, অভিভাবক ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আযান, কিরাত, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা কবিতা আবৃত্তি, আরবিতে খুতবা লিখন ও রচনা প্রতিযোগিতায় মোট ৭০ জন বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন