হুমকির ভাষা সহ্য করবে না তেহরান: আরাগচি

হুমকির ভাষা সহ্য করবে না তেহরান: আরাগচি
ছবি: সংগৃহীত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না এবং হুমকির ভাষাও মেনে নেবে না।

বিজ্ঞাপন

কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের উদ্ধৃতি অনুযায়ী, আরাঘচি বলেন, রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনা চলমান ও অব্যাহত রয়েছে এবং সুযোগ পেলেই আমরা চীন ও রাশিয়ায় আমাদের বন্ধুদের সঙ্গে নিয়মিত আলোচনা করি।

তিনি আরও বলেন, শান্তি আলোচনা এগিয়ে নিতে প্রধান বাধা হচ্ছে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি।

হরমুজ প্রণালি প্রসঙ্গে আরাঘচি বলেন, ‘হরমুজ প্রণালিতে ইরানের স্বার্থ সংরক্ষণ আমাদের মৌলিক নীতির অংশ এবং আমরা এ বিষয়ে অঙ্গীকারবদ্ধ। ইরানি জনগণের বৈধ লক্ষ্য ও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

সূত্র: আলজাজিরা।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন