মক্কায় হুথিদের ছোড়া ড্রোন ভূপাতিত করার দাবি

মক্কায় হুথিদের ছোড়া ড্রোন ভূপাতিত করার দাবি
ছবি: সংগৃহীত

মক্কা অঞ্চলের আকাশে হুথিদের ছোড়া ড্রোন শনাক্ত করে তা ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে ইরান সমর্থিত হুথিরা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

হুথিরা সৌদি আরবের ওপর যে ধারাবাহিক আন্তঃসীমান্ত হামলা চালিয়ে আসছে, এটি তার মধ্যে সর্বশেষ ঘটনা। এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের সামরিক স্থাপনা, বিমানবন্দর এবং জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিজ্ঞাপন

পবিত্রতম দুই শহর-মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ হুথিরা বারবার অস্বীকার করে এসেছে। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট তাদের বিরুদ্ধে এই শহরগুলোর দিকে ড্রোন পাঠানোর যে অভিযোগ তুলেছিল, তা তারা প্রত্যাখ্যান করেছিল।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন