ঝিনাইদহের শৈলকূপায় প্রতিপক্ষের হামলায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আহত এক সাবেক ইউপি সদস্য। সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, গত ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে শৈলকূপা পৌরসভার মালিপাড়া গ্রামে খন্দকবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইলিয়াস হোসেনের (৭০) ছেলে রিসালাত হোসেনের সঙ্গে চতুড়া গ্রামের মাজেদুল ইসলামের তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। এর জের ধরে ওই দিন বিকেলে শহরের হাজি মার্কেট এলাকায় ইলিয়াস হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। পরে তাকে উদ্ধার করে প্রথমে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।
শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, এ ব্যাপারে থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

