লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর জোউয়ায় ইসরাইলি হামলায় শহরটির মেয়র ফাউজি ফাওয়াজ ও কাউন্সিল সদস্য আব্বাস বালবেকিসহ ছয়জন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে সাম্প্রতিক কয়েক ঘন্টায় লেবাননে বেশ কয়েকটি মারাত্মক হামলা হয়েছে।
দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, টায়ার জেলার হানাওয়ে শহরে ইসরাইলের দু’টি বিমান হামলায় একজন প্যারামেডিকসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া টায়ারের আল-হাউশ এলাকায় ইসরাইলি হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
এনএনএর সংবাদদাতা জানিয়েছেন, জাওতার আল-শারকিয়া শহরে ইসরাইলি হামলায় দুইজন নিহত হয়েছেন।
ইসরাইলি বাহিনী জোউয়া শহরে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হন। নিহত হওয়ার আগে মেয়র ফাওয়াজ ও কাউন্সিল সদস্য বালবেকি শহরের মানুষের পাশে থেকে তাদের সাহায্য করার জন্য সেখানে অবস্থান করার কথা জানিয়েছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের