ইরানের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাহরাইন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সংবেদনশীল তথ্য সংগ্রহ করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কাছে পাঠাচ্ছিল। খবর আলজাজিরার।
সরকারি বিবৃতিতে বলা হয়, আটক ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৩৯ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন নাকি ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রশিক্ষণ শিবিরে বিশেষ প্রশিক্ষণ নিয়েছিল।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই ব্যক্তি এবং অন্য আটকরা দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কিছু হোটেলের ছবি ও অবস্থান (কোঅর্ডিনেট) সংগ্রহ করেছিল।
বিবৃতিতে আরো বলা হয়, এসব ছবি ও অবস্থান তথ্য ইরানের রেভল্যুশনারি গার্ডের কাছে পাঠানো হয়েছিল, এর ফলে ওই স্থানগুলোকে লক্ষ্য করে হামলার পরিকল্পনায় সহায়তা করতে পারত বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

