সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার
প্রতীকী ছবি

অবৈধভাবে বসবাস এবং সন্দেহজনক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কাঠমাণ্ডুর থামেল এলাকা থেকে ১০ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ। সোমবার টেকুতে অবস্থিত কাঠমাণ্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিসের একটি দল তাদের গ্রেপ্তার করে।

বিদেশি নাগরিকেরা বৈধ অনুমতি ছাড়া ওই এলাকায় বসবাস করছেন—এমন তথ্যের ভিত্তিতে হোটেল ঢাকা এক্সপ্রেস, হোটেল দে ভেদা এবং হোটেল আল রহমানসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফাহিমা আক্তার হাসান (৪৬), মাহমুদ (৪৮), মাহবুব হাসান (৪৫), রেপন মাহমুদ (৪৯), এমডি-কেরামত আলি খান (৩০), সাহিদুর রহমান (৩০), এমডি খলিলুর রহমান (৫০), আরিফুর রহমান (২৮), এমডি মারুফ মৃধা (৪২) এবং মোহাম্মদ হানিফ মিয়া (৬৪)। তারা কাঠমাণ্ডু মেট্রোপলিটন সিটি-২৬-এর থামেলে বসবাস করছিলেন।

বিদেশি নাগরিকদের অবৈধভাবে বসবাসের বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের হেফাজতে নেওয়ার জন্য অভিযান চালায়। কাঠমাণ্ডু ভ্যালি ক্রাইম ইনভেস্টিগেশন অফিস জানিয়েছে, পরবর্তী তদন্ত এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য আটক ১০ জনকেই কালিকাস্থানের অভিবাসন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: নেপাল নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন