ইরানের একটি পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে। খবর আল–জাজিরা।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আজ শনিবার মধ্য ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে এ হামলা চালানো হয়। তবে এতে কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি।
বিজ্ঞাপন
প্রতিবেদনে আরো বলা হয়েছে, তেহরান ও ইসফাহানের মাঝামাঝি অবস্থিত এই কেন্দ্রের আশপাশের বাসিন্দারা কোনো ঝুঁকিতে নেই।
এর আগে চলতি মাসের শুরুর দিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছিল, গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা হামলার পর নাতানজ পরমাণু কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

