মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর খবর অস্বীকার করেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি জানিয়েছে, ফরাসি নৌবাহিনী ওই অঞ্চলে ১০টি যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য সঠিক নয়।
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানানোর পরই ফরাসি যুদ্ধজাহাজ পাঠানোর খবর ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধজাহাজ পাঠানো হয়নি।
তাদের মতে, ফরাসি রণতরিগুলো বর্তমানে পূর্ব ভূমধ্যসাগর এলাকাতেই অবস্থান করছে। পাশাপাশি ফ্রান্সের অবস্থান এখনো অপরিবর্তিত রয়েছে এবং তা আত্মরক্ষামূলক ও সুরক্ষামূলক বলেও জানানো হয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

