রেকর্ড গড়ে জিতল আফগানরা

রেকর্ড গড়ে জিতল আফগানরা

সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে সহজ জয় তুলে নিয়েছে আফগানিস্তান। বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে সফরকারীরা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করে। আয়ারল্যান্ডের হয়ে কার্টিস ক্যাম্ফার ব্যক্তিগত সর্বোচ্চ ৯৬ রান করেন এবং হ্যারি টেকটর ৫৩ রানের ইনিংস খেলেন। আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ৭৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। এটি আফগানদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

বিজ্ঞাপন

জবাবে ২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে রহমত শাহের চমৎকার অপরাজিত ১৪৩ রান ও সিদিকুল্লাহ অতলের ৯৮ রানের ওপর ভর করে আফগানিস্তান ৪৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০২ রান তুলে জয় নিশ্চিত করে। আয়ারল্যান্ডের জার্সিতে লিয়াম ম্যাককার্থি ৪৭ রানে ৩ উইকেট পান। ম্যাচসেরা নির্বাচিত হন রহমত শাহ। এই জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৪–০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। সিরিজের প্রথম ভেসে গেছে বৃষ্টিতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন