
রেকর্ড গড়ে জিতল আফগানরা
সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে সহজ জয় তুলে নিয়েছে আফগানিস্তান। বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে সফরকারীরা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করে।























