হেগসেথকে বরখাস্ত করতে ট্রাম্পের প্রতি রিপাবলিকান সিনেটরের আহ্বান

হেগসেথকে বরখাস্ত করতে ট্রাম্পের প্রতি রিপাবলিকান সিনেটরের আহ্বান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ (ডানে)। ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বরখাস্ত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন রিপাবলিকান সিনেটর থম টিলিস।

বিজ্ঞাপন

টিলিসের অভিযোগ, হেগসেথের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনীতে ‘নেতৃত্বের শূন্যতা’ তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হেগসেথের সঙ্গে সাবেক আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকলের তুলনা করেন। পেন্টাগন প্রধানের সঙ্গে মতবিরোধের খবরের মধ্যে ড্রিসকল সোমবার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

টিলিস বলেন, ‘আমাদের দেশের সেবায় নিয়োজিত সাহসী পুরুষ ও নারীদের এমন অদক্ষ ব্যবস্থাপনা আমি আগে কখনো দেখিনি।’

হেগসেথের সমালোচনা করে তিনি আরো বলেন, ‘তিনি যোগ্যতাকে ভয় পান এবং আমাদের জাতীয় প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ কাজ ও আমাদের যুদ্ধরত বাহিনীর স্বাস্থ্য ও কল্যাণের দিকে বিচক্ষণতার সাথে মনোযোগ দেওয়ার পরিবর্তে সাংস্কৃতিক সংঘাত উসকে দিতে পিছু হটেন।’

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন