চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

আমার দেশ অনলাইন

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প
না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে কোনো সমঝোতা বা চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে পুনরায় সামরিক হামলা শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনী যেকোনো সময় অভিযান শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির এই সময়কালকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ মজুত করার কাজে ব্যবহার করেছে।

তিনি বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে প্রচুর গোলাবারুদ এবং প্রয়োজনীয় সবকিছু রয়েছে। আমরা এই সময়টিকে রসদ সংগ্রহের কাজে লাগিয়েছি এবং তারা (ইরান) হয়তো তাই করেছে।’

প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, ‘আমরা অভিযানের জন্য প্রস্তুত। সেনাবাহিনীও হামলার জন্য মুখিয়ে আছে।’

মূলত আলোচনা ব্যর্থ হলে ইরানকে সামরিক পরিণতির মুখোমুখি হতে হবে-এমন বার্তাই দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: আল-জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন