আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের উর্মিয়া শহরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় পাঁচজন নিহত

আমার দেশ অনলাইন

ইরানের উর্মিয়া শহরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় পাঁচজন নিহত
ছবি: সংগৃহীত।

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের উর্মিয়া শহরে বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোরে ‘যুক্তরাষ্ট্র-জায়নাবাদী’ যুদ্ধবিমান উর্মিয়ার একটি আবাসিক এলাকায় হামলা চালায়। এ হামলায় বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।

তাসনিম নিউজ ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত বাড়ির অভ্যন্তরের দৃশ্য সম্বলিত কিছু ভিডিওও প্রকাশ করেছে।

তবে এসব ভিডিওর সত্যতা তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...