আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে ১০ বিদেশি গুপ্তচর গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

ইরানে ১০ বিদেশি গুপ্তচর গ্রেপ্তার
প্রতীকী ছবি

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ১০ জন বিদেশি গুপ্তচরকে গ্রেপ্তারের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি ইরানের ইসনা নিউজ এজেন্সির বরাত দিয়ে জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরাসান প্রদেশের আইআরজিসির গোয়েন্দা শাখা এক বিবৃতিতে বলেছে, ‘১০ ভাড়াটে ও বিশ্বাসঘাতককে শনাক্তের পর গ্রেপ্তার করা হয়েছে।’

বিজ্ঞাপন

তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইসনা।

বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন ইরানের ‘সংবেদনশীল স্থাপনা ও অর্থনৈতিক অবকাঠামোর’ তথ্য সংগ্রহ করছিলেন। বাকিরা একটি ‘রাজতন্ত্রপন্থী সন্ত্রাসী’ গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...