লেবাননে ৪ অবিস্ফোরিত ইসরাইলি বোমা নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

লেবাননে ৪ অবিস্ফোরিত ইসরাইলি বোমা নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলার পর পড়ে থাকা বিশাল সাইজের ৪টি অবিস্ফোরিত বোমা ও গোলাবারুদ অপসারণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে লেবাননের সেনাবাহিনী।

বিজ্ঞাপন

দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়কারী দল নাবাতিয়েহ অঞ্চলের মিফদুন এবং বিনতে জবেইল জেলার বারাআশিত, কফর দুনিন ও শাকরা শহরে মোট চারটি অবিস্ফোরিত বোমা নিরাপদে নিষ্ক্রিয় করেছে।

এদিকে, যেসব এলাকা ইসরাইলি হামলার শিকার হয়েছে, সেসব স্থানের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। একই সঙ্গে কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরকসদৃশ কিছু দেখতে পেলে দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প বা সামরিক কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন