যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ওমান সফরে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ওমান সফরে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মাসকাটে নতুন দফার পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কয়েক দিনের মধ্যেই ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার সচিব আলী লারিজানি মঙ্গলবার ওমানে পৌঁছেছেন।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল-বুসাইদির সঙ্গে বৈঠক করবেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সংবাদে বলা হয়, এসব বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে ইরান ও ওমানের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়টিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকবে।

উল্লেখ্য, গত শুক্রবার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্র আবারও আলোচনায় বসে। গত বছরের জুনে ১২ দিনের ইরান–ইসরাইল যুদ্ধের পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি সংলাপ অনুষ্ঠিত হয়।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন