বাসের ধাক্কায় সাদুল্লাপুর কলেজের হিসাবরক্ষক নিহত

 বাসের ধাক্কায় সাদুল্লাপুর কলেজের হিসাবরক্ষক নিহত
সরকারি কলেজের হিসাবরক্ষক নিহত গোলাম রব্বানী ছবি: আমার দেশ

গাইবান্ধায় সাদুল্লাপুরে বাসের ধাক্কায় কলেজের হিসাবরক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের পশ্চিমপাড়া আসমা মেমোরিয়াল একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

নিহত গোলাম রব্বানীর সহকর্মী প্রভাষক মাহমুদুল হক জানান, সকাল সাড়ে ৯টার দিকে গোলাম রব্বানী সন্তানকে জেলা শহরের পশ্চিমপাড়ার আশ শিফা মাদরাসায় রেখে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি বাসের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

সাদুল্লাপুর থানার এসআই আবু তাহের বলেন, এই ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন