যুক্তরাষ্ট্রের তীব্র হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন ইরানের খার্গ দ্বীপ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের তীব্র হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন ইরানের খার্গ দ্বীপ

যুক্তরাষ্ট্রের তীব্র হামলার পর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ইরানের খার্গ দ্বীপ। মার্কিন ও ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দ্বীপটির ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করে যুক্তরাষ্ট্র। এরপরই পুরো দ্বীপ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, দ্বীপজুড়ে যুক্তরাষ্ট্রের প্রচণ্ড আক্রমণের পর এ ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় ঘটে।

বিজ্ঞাপন

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো ওই দ্বীপের ৫০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ জানিয়েছিল, মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দ্বীপে বেশ কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে, যার ফলে সেখানে অসংখ্য বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সূত্র- আনাদোলু

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন