আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন

ইসরাইলে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
তেল আবিবে ইরানের হামলার পর ইসরাইলিরা নিরাপদ স্থানে আশ্রয় নেয়। ছবি: সংগৃহীত

ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। নতুন এই হামলা প্রতিহতের চেষ্টা করছে তেল আবিব। শনিবার দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে, ইরান থেকে ইসরাইলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং দেশজুড়ে বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে। এই মুহূর্তে ইসরাইলি বিমান বাহিনী হামলা প্রতিহতের কাজ করছে।

বিজ্ঞাপন

ওই সতর্কবার্তায় আরো বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা অভেদ্য নয়। তাই জনসাধারণকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...