গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এজাহার) অনুযায়ী, সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট বাজারের সার গোডাউনের বাইরের গেট এলাকায় চাঁদাবাজির অভিযোগে মামলাটি করা হয়। মামলায় সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার নথিতে অভিযোগ করা হয়েছে, আসামিরা সংঘবদ্ধভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
গ্রেপ্তারের পর সাজ্জাদুর রহমান সাজ্জাদকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু আমার দেশকে বলেন, বিএনপির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতে ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদকে জড়িয়ে মিথ্যা মামলা করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

