আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের দুই সিনিয়র কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল সরকারি বার্তা সংস্থা

আমার দেশ অনলাইন

ইরানের দুই সিনিয়র কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল সরকারি বার্তা সংস্থা
মোহাম্মদ পাকপুর

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর এবং ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানিরর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

রোববার এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

বিজ্ঞাপন

মোহাম্মদ পাকপুর ২০২৫ সালের জুনে ১২ দিনের ইরান-ইসরাইল যুদ্ধের সময় তার পূর্বসূরি নিহত হওয়ার পর ওই পদে নিযুক্ত হয়েছিলেন।

কমান্ডার-ইন-চিফ নিযুক্ত হওয়ার আগে ১৬ বছর ধরে আইআরজিসির স্থল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।

ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি আইআরজিসির সাঁজোয়া ইউনিটের কমান্ডার ছিলেন এবং যুদ্ধের পরে তিনি নাজাফ আশরাফের ৮ম ডিভিশন এবং আশুরার ৩১তম ডিভিশনের কমান্ডারের দায়িত্ব পালন করেন।

শামখানিও ওই যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সিনিয়র উপদেষ্টা ছিলেন।

পাকপুর ও শামখানি— দুজনই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...