আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের ওপর হামলা হলে জবাব হবে কঠোর: খামেনি

আমার দেশ অনলাইন

ইরানের ওপর হামলা হলে জবাব হবে কঠোর: খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তার জবাব হবে কঠোর এবং এটি পুরো মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। পশ্চিমা গণমাধ্যমে তার আত্মগোপনের গুঞ্জনের মাঝেই সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রণতরি মোতায়েন প্রসঙ্গে খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ইঙ্গিত করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বারবার যুদ্ধজাহাজ পাঠানোর হুমকি দিচ্ছে, তবে ইরানের জনগণ এসব সামরিক প্রদর্শনে ভয় পায় না। ইরানি জাতি এ ধরনের চাপ বা হুমকিতে বিচলিত হয় না এবং ন্যায্য প্রতিরোধে তারা কখনো ভয় পায় না।’

তিনি আরও বলেন, ‘ইরান কখনো সংঘাতের সূচনাকারী নয়। কিন্তু আমাদের ওপর হামলা হলে জবাব হবে কঠোর। এবার যদি যুদ্ধ শুরু হয়, তা সীমিত থাকবে না, বরং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে।’

এই তীব্র উত্তেজনার মধ্যে কূটনৈতিক সমাধানের ইঙ্গিতও দিয়েছেন তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানি জানিয়েছেন, চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...