যুদ্ধ বন্ধের কার্যকর প্রস্তাব বিবেচনা করতে প্রস্তুত ইরান: আরাগচি

যুদ্ধ বন্ধের কার্যকর প্রস্তাব বিবেচনা করতে প্রস্তুত ইরান: আরাগচি

মধ্যপ্রাচ্য চলমান সংঘাত বন্ধে যেকোনো কার্যকর উদ্যোগকে স্বাগত জানাতে প্রস্তুত ইরান। তবে এই যুদ্ধ ইরানের ওপর ‘চাপিয়ে দেওয়া’ হয়েছে দাবি করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধে প্রস্তুত নয়।’

জাপানিজ সংবাদমাধ্যম কিয়োডোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিতেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরাগচি বলেন, ‘যদিও কিছু দেশ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সমাধানের চেষ্টা করছে। তবে ইরান যুদ্ধ বন্ধের কার্যকর প্রস্তাব শুনতে ও বিবেচনা করতে প্রস্তুত। কিন্তু যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ করতে প্রস্তুত বলে মনে হচ্ছে না।’

তিনি আরো বলেন, ইরান সরাসরি কোনো অস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে নয়।

বরং ইরান এমন একটি চূড়ান্ত সমাধান চায়, যা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন