আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের হাইফা, তেল আবিব ও জেরুজালেমে ইরানের হামলা

আমার দেশ অনলাইন

ইসরাইলের হাইফা, তেল আবিব ও জেরুজালেমে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরাইলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ৩৭তম দফায় হামলা চালিয়েছে। তাদের দাবি, টানা তিন ঘণ্টার বেশি সময় ধরে পরিচালিত এই অভিযানে নতুন প্রজন্মের ‘সুপার-হেভি খোররামশাহর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বহুস্তরীয় সমন্বিত আক্রমণ চালানো হয়েছে।

বিজ্ঞাপন

ইরানের ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। পাশাপাশি বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের ইরবিল এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামায় থাকা মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও ইরানের সশস্ত্র বাহিনী হামলা চালিয়েছে।

এদিকে, ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের বরাতে আল-জাজিরা জানিয়েছে, ইরানের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের কাছাকাছি এলাকায় আঘাত হানলে কয়েকজন আহত হন।

সূত্র: রয়টার্স

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন