হরমুজের বিকল্প তেল রুট হিসেবে সিরিয়াকে ভাবছে ফ্রান্স

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজের বিকল্প তেল রুট হিসেবে সিরিয়াকে ভাবছে ফ্রান্স
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফাইল ছবি

উপসাগরীয় অঞ্চলের খনিজ তেল পরিবহনের জন্য হরমুজ প্রণালির বিকল্প রুট হিসেবে সিরিয়ার কথা বিবেচনা করছে ফ্রান্স।

ফরাসি টেলিভিশন নেটওয়ার্ক ‘টিএফ১’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার পর বিশ্ববাজারে জ্বালানির নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতে বহুমুখী এনার্জি করিডোর বা বিকল্প রুট তৈরি করা জরুরি হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এই সংকট শুরু হওয়ার পর থেকে আমরা যে সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, তার মধ্যে অন্যতম হলো বিকল্প রুটগুলো প্রস্তুত রাখা— যাতে আমরা এখানে বা ওখানে (যেকোনো রুটে) অবরোধ বা প্রতিবন্ধকতার ওপর নির্ভরশীল হয়ে না পড়ি।’

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সিরিয়া সফর করেছেন। সেখানে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা-এর সরকারের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন