ইরানের ওপর একতরফা মার্কিন নিষেধাজ্ঞা মানবে না পাকিস্তান

ইরানের ওপর একতরফা মার্কিন নিষেধাজ্ঞা মানবে না পাকিস্তান
ছবি: সংগৃহীত।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা একতরফা নিষেধাজ্ঞা মানতে নিজেদের বাধ্য মনে করে না পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থান জানিয়েছে।

বিজ্ঞাপন

ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহের আন্দ্রাবি বলেন, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞাগুলো আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে পাকিস্তান মনে করে না।

তিনি বলেন, এ ধরনের বিরোধের সমাধান হওয়া উচিত আলোচনা ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে।

গত সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করার পর পাকিস্তানের পক্ষ থেকে এই মন্তব্য এলো।

ইরানকে বিভিন্ন বিষয়ে ছাড় দিতে বাধ্য করার প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

সূত্র: রয়া নিউজ

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন