আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলে হামলায় প্রথমবারের মতো সিজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের

আমার দেশ অনলাইন

ইসরাইলে হামলায় প্রথমবারের মতো সিজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের
ছবি: সংগৃহীত।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় প্রথমবারের মতো কৌশলগত কঠিন জ্বালানিভিত্তিক সিজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। খবর তাসনিম নিউজের

বিজ্ঞাপন

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, প্রতিশোধমূলক সামরিক অভিযান ট্রু প্রমিজ ৪ এর অংশ হিসেবে রোববার ইসরাইলের বিরুদ্ধে ৫৪তম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সর্বশেষ হামলায় দুই টন ওয়ারহেড বহনে সক্ষম অতিভারী খোররামশাহ ক্ষেপণাস্ত্র ছাড়াও খায়বার শেকান, কদর এবং ইমাদ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

আইআরজিসি জানায়, সিজ্জিল ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করে এমন সব কেন্দ্র লক্ষ্য করা হয়েছে, যেগুলো ইসরাইলের আকাশভিত্তিক সামরিক অভিযানের ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে।

বাহিনীটির দাবি, ইসরাইলের সামরিক ও প্রতিরক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সেনাবাহিনীর সমাবেশস্থলগুলো অধিকৃত ভূখণ্ডের ভেতরেই সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

২৮শে ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার এবং বেসামরিক নাগরিককের মৃত্যুর পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইসরাইল। ইরানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক অভিযানে আমেরিকান আঞ্চলিক ঘাঁটিগুলোতে এবং ইসরাইলকে লক্ষ্যবস্তু বানিয়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...