অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে সামরিক অভিযানের কারণে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।
দুই ইসরাইলি সেনা নিহত হওয়ার পর এ অভিযান শুরু করা হয়।
বিজ্ঞাপন
শনিবার দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে কাটজ বলেন, ‘প্রায় দুই হাজার মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে। বর্তমানে সেখানে সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিটগুলো অভিযান চালাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘হেবরনে হামাস-সংক্রান্ত সব বিষয়ে ব্যবস্থা নেওয়া শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে নিজ নিজ এলাকায় ফিরতে দেওয়া হবে না।’
সূত্র: বাসস
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


