আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের গ্যাস স্থাপনা হামলায় কাতারের তীব্র নিন্দা

আমার দেশ অনলাইন

ইরানের গ্যাস স্থাপনা হামলায় কাতারের তীব্র নিন্দা

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র-সংশ্লিষ্ট স্থাপনায় ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে কাতার।ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ১৯তম দিনে পড়েছে। এদিকে উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়ে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তবে যুদ্ধের শুরু থেকেই বেসামরিক স্থাপনার হামলার অভিযোগ করে আসছে ইরান। এমন সময় ইরানের সাউথ পার্স গ্যাস স্থাপনায় হামলার খবর এসেছে। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে একটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।’ তিনি উল্লেখ করেন, এই ক্ষেত্রটি কাতারের নর্থ ফিল্ডের সম্প্রসারণ।

তিনি সতর্ক করে বলেন, জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি, পাশাপাশি এটি অঞ্চলটির জনগণ ও পরিবেশের জন্যও ঝুঁকিপূর্ণ।

আল-আনসারি আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা এড়িয়ে চলা জরুরি। তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে উত্তেজনা কমানোর আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...