নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন

ইরানের একদিনের হামলা ঠেকাতে ৪০ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র ছুড়েও ব্যর্থ যুক্তরাষ্ট্র

ইরানের একদিনের হামলা ঠেকাতে ৪০ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র ছুড়েও ব্যর্থ যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জর্ডানে হামলার একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে মার্কিন সামরিক বাহিনী ইরানের একদিনের হামলা প্রতিহত করতেই ৪০ লাখ ডলার মূল্যের ৫০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রগুলো তখন জর্ডানের মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছিল।

বিজ্ঞাপন

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাতে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক হামলা এবং মার্কিন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে যাওয়ার বিষয়ে একটি প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, পাঁচ দিনের মধ্যে জর্ডানে থাকা মার্কিন বাহিনীর তিনটি ঘাঁটিতে ব্যাপক হামলা চালায় ইরান। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করা হয়।

ইরান এমন কিছু উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যেগুলো মাঝ আকাশে হঠাৎ গতিপথ পরিবর্তন করতে সক্ষম। ফলে এসব হামলা প্রতিহত করতে মার্কিন বাহিনীকে বিপুলসংখ্যক প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, শুধু এক দিনেই মার্কিন সামরিক বাহিনী ইরানি হামলা ঠেকাতে প্রায় ৪০ লাখ ডলার মূল্যের ৫০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলার পঞ্চম দিন ১৭ জুলাই একটি ইরানি ক্ষেপণাস্ত্র মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একটি মার্কিন ঘাঁটিতে আঘাত হানে। এতে তিন মার্কিন সেনা নিহত এবং শতাধিক সেনা আহত হন। পরে পেন্টাগনের কর্মকর্তারা জানান, ওই সপ্তাহের হামলায় আরও কয়েক ডজন মার্কিন সেনা আহত হন এবং বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়।

নিউইয়র্ক টাইমসের মতে, ইরানের কৌশল পরিবর্তনের কারণে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আগের তুলনায় অনেক বেশি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জামের মজুত দ্রুত কমে যাচ্ছে এবং দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতার ওপর ক্রমবর্ধমান চাপ তৈরি হচ্ছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন